শিরোনাম
◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইজদী সদরে গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক : পতিতাবৃত্তিতে  রাজি না হওয়ায়  গৃহকর্মী রাহেলা বেগমকে (১৯) মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে নোয়াখালীর এক পরিবার। তার দাঁত লে ফেলা হয়েছে, রড দিয়ে বেধড়ক পেটানো হয়েছে, এসিডে ঝলসে দেয়া হয়েছে শরীর। পরে ঝলসানো স্থানে পচন ধরলে ফেলে দেয়া হয়েছে ব্রিজের নিচে। নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গতকাল সোমবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

নির্যাতনের শিকার রাহেলা বেগমের গ্রামের বাড়ি হাতিয়ার চানন্দি ইউনিয়নের চরনঙ্গলিয়া এলাকায়। খবর পেয়ে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মো. সাহাব উদ্দিন, মিজানুর রহমান সুমন, আলেয়া বেগম ও রীনা আক্তার নামে চারজনকে আটক করেছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাহেলা বেগমের পরিবার জানায়, তাদের প্রতিবেশি রিনা আক্তার প্রায় চার মাস আগে রাহেনাকে বাসায় কাজ দেয়ার কথা বলে বাড়ি থেকে নোয়াখালী জেলা শহর মাইজদী নিয়ে যান। এরপর রিনা তার পরিচিত আলেয়া বেগম নামে এক নারীর বাসায় তাকে কাজে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়