শিরোনাম
◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য চুরি করা ২৯টি ক্ষতিকর ‘ফটো এডিটিং’ অ্যাপ সরাল গুগল

লিহান লিমা: ব্যবহারকারীদের তথ্য চুরি করা ২৯টি ফটোঅ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে টেক জায়ান্ট গুগল। গুগলের সিকিউরিটি ফার্ম ট্রেন্ড মাইক্রো দেখে, এই ২৯টি অ্যাপ ‘বিউটি ক্যামেরা’ অ্যাপলিকেশনের আড়ালে তথ্য চুরি ও ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর কর্মকান্ডের সঙ্গে জড়িত। টাইমস অব ইন্ডিয়া, টেকনোলজি টাইমস

গুগল জানায়, এই ২৯টি ক্ষতিকর অ্যাপ ৪০ লাখ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। এর মধ্যে তিনটি অ্যাপ প্রায় ৩০ লাখেরও বেশি বার করে ডাউনলোড করা হয়েছে। যার বেশিরভাগই এশিয়ার দেশগুলোতে। এই অ্যাপগুলো ব্যবহারকারীদের পর্নোগ্রাফির মতো ক্ষতিকর বিজ্ঞাপন প্রদর্শনসহ তাদের তথ্য বিভিন্ন ওয়েবসাইটের কাছে বিক্রি করে এবং ব্যক্তিগত ছবি চুরি করে।
এই ২৯টি অ্যাপগুলো হলো- প্রো ক্যামেরা বিউটি, কার্টুন আর্ট ফটো, ইমোজি ক্যামেরপা, আর্টিস্টিক এফেক্ট ফ্লিটার, আর্ট এডিটর, বিউটি ক্যামেরা, সেলফি ক্যামেরা প্রো, হরিজন বিউটি ক্যামেরা, সুপার ক্যামেরা, আর্ট এফেক্ট ফর ফটো, অসাম কার্টুন আর্ট, আর্ট ফ্লিটার ফটো, ফটো এডিটর।

ওয়ালপেপার এইচডি, ম্যাজিক আর্ট ফ্লিটার ফটো এডিটর, ফিল আর্ট ফটো এডিটর, আর্টফ্লিপ ফটো এডিটিং, আর্ট ফ্লিটার, কার্টুন আর্ট ফটো, প্রিজমা ফটো এডিটর, কার্টুন আর্ট ফটো ফ্লিটার, আর্ট ফ্লিটার ফটো এডিটর, পিক্সচার, আর্ট এফেক্ট, ফটো আর্ট এফেক্ট এবং কার্টুন ফটো ফ্লিটার।

  • সর্বশেষ