শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

শিমুল মাহমুদ : চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, ‘২৯ ডিসেম্বর পুলিশকে দিয়ে জনগণের ভোট লুট করিয়ে এখন প্রধানমন্ত্রী তাদের পদক দিচ্ছেন। জাতি, জনগণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সাথে প্রধানমন্ত্রীর এটা শ্রেষ্ঠ তামাশা। দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত। চারিদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে।’

তিনি বলেন, ‘দেশকে নিরঙ্কুশভাবে হাতের কব্জায় নিতেই মহাভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে, আর সেজন্যই দেশের বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে কয়েক মাস আগে মিথ্যা মামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে। বেগম জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার। অবিলম্বে বেগম জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান করেন।

  • সর্বশেষ