শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলিব্রেটি নাদিয়া হয়ে উঠেছিলেন পর্নো তারকা

ডেস্ক রিেপার্ট :  এখন থেকে ১০ বছর আগে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন নাদিয়া সুলেমান। কারণ, ওই সময় তিনি একসঙ্গে ৮টি সন্তান প্রসব করেছিলেন। এর আগে বিশ্বে এমন ঘটনা আর ঘটেনি। ফলে মিডিয়া সেনসেশনে পরিণত হন তিনি। ইংরেজিতে এক সঙ্গে আট সন্তানের জন্ম দিলে সেই মাকে বলা হয় অক্টোমম। এই নামেই তখন বিশ^জুড়ে পরিচিতি পান তিনি। তো নাদিয়া সুলেমানের আগে থেকেই ছিল ৬ সন্তান। তার ওপর একসঙ্গে ৮ সন্তান। মানবজমিন

সব মিলে তার ঘরে কিলবিল করে ১৪টি সন্তান। ঠেলাটা তিনি টের পান যখন তারা বড় হয়ে উঠতে থাকে। খরচের অঙ্ক তর তর করে উপরের দিকে উঠে যেতে থাকে। তিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে। সেখানে সন্তানদের এমন অবস্থা দেখতে পেয়ে কর্তৃপক্ষ তার কাছ থেকে উদ্ধার করে সন্তানদের। এ সময় সেলিব্রেটি হয়ে উঠা নাদিয়া অর্থ উপার্জনের জন্য যে যা বলেছেন তাই করেছেন। তাকে বক্সিং ম্যাচে দেখা গেছে। নগ্ন হয়ে নৈশক্লাবে নেচেছেন। তার চেয়েও গর্হিত হলো তিনি পর্নো ছবিতে পর্যন্ত অভিনয় করেছেন।

এক পর্যায়ে তিনি মদে আসক্ত হয়ে পড়েন। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন মাদক দ্রব্যে। তবে তিনি ফিরেছেন। মানুষের মধ্যে তাকে নিয়ে যে ধারণা জন্মেছিল তা ভেযে দিয়েছেন। তিনি নিরন্তর লড়াই করতে করতে এখন সামনে এসে দাঁড়িয়েছেন। অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তবে এখন আর তিনি সেই অক্টোমম শব্দটি ব্যবহার করেন না। এখন তিনি অরেঞ্জ কাউন্টিতে তিন বেডরুমের বাসায় থাকেন। সেখানেই সন্তানদের নিয়ে এসেছেন। নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিক তা পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়