শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একশ কোটি ডলারে মার্কিন সৈন্য রাখতে সিউলের চুক্তি

আব্দুর রাজ্জাক : দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা রাখতে ওয়াশিংটনের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। এতে দেশটিতে প্রায় ৩০ হাজার মার্কিন সৈন্যের কার্যক্রম অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একশ কোটি ডলারের চুক্তি হয়েছে। আগে এর পরিমাণ ছিলো ৮০ কোটি ডলার বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দুটি সূত্র জানিয়েছে। সিএনএন

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্য রাখার ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে সিউলের এমন একটি সময় চুক্তিটি হলো যখন সেনাদের প্রত্যাহারের গুঞ্জরণ চলছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বৈঠকের আগেই সেখান থেকে সৈন্য প্রত্যাহার করা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছিলেন।

সিউলের সঙ্গে চুক্তিটি নবায়ন করার আগে ট্রাম্প দেশটিকে তাদের অনুদান বাড়িয়ে দ্বিগুন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দেশটি মাত্র ২০ কোটি ডলার বাড়িয়েই চুক্তি নবায়ন করে নিয়েছে। তবে এতেও যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট নয় কারণ মিত্র রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দিতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলে স্টেট ডিপার্টমেন্টের একটি সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ