শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৮ কোটি রুপির বাড়ি কিনেছেন তেলেগু অভিনেতা রাম চরণ

নিউজ ডেস্ক: ‘মাগাধিরা’ ছবির জনপ্রিয় তেলেগু অভিনেতা রাম চরণ একটি নতুন বাড়ি কিনে চমকে দিয়েছেন। আর চমকে দেয়ার কারণ হলো বাড়িটির আকাশচুম্বী মূল্য। চ্যালেন আই

৩৮ কোটি রুপি দিয়ে কেনা এই বাড়িটি হায়দ্রাবাদ এর জুবিলি হিলে অবস্থিত। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো তারকার কেনা সবচাইতে দামী বাড়িগুলোর একটি এটি।

রাম চরণকে বলা হয় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচাইতে ধনী অভিনেতা। তার সব সম্পত্তির পরিমাণ ১৩০০ কোটি রুপির বেশি। প্রতি সিনেমায় তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। বছরে সিনেমা থেকেই তিনি আয় করেন প্রচুর অর্থ। সেই সাথে বিজ্ঞাপন এবং নানা রকম ব্যক্তিগত ব্যবসার আয় তো আছেই।

একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন রাম চরণ। তার সর্বশেষ সিনেমা ২০১৯ সালের ‘রঙ্গস্থালম’। সামান্থা আক্কিনেনির সঙ্গে অভিনীত এই ছবিটিও বক্স অফিসে খুব ভালো করেছে। পিঙ্ক ভিলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়