শিরোনাম
◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প ◈ পুত্রজায়ায় রাষ্ট্রীয় সংবর্ধনায় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সঙ্গে একাধিক চুক্তি সই আজ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীনগরে সেচের পানির দ্বিগুণ দাম

বাংলা ট্রিবিউন :  নওগাঁর রাণীনগরে দ্বিগুণ দামে সেচের পানি কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন চাষিরা। গভীর ও অগভীর নলকূপের মালিকরা বিঘাপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা নিচ্ছেন। তারা জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপের পানির দাম নির্ধারণ করেছে প্রতি ঘণ্টা ১২৫ টাকা। আর পুরো মৌসুম ১২৫০ টাক। অথচ চাষিদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

গোনা গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘আমি গত বছর বিঘাপ্রতি ১৫০০ টাকা করে দিয়েছি। আর এ বছর দিলাম ২০০০ টাকা।’

একডালা গ্রামের কৃষক সলতান আলম বলেন, ‘পানির দাম ঠিক করে না দেওয়ায় আমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। গত বছর ১৫০০ টাকা দিলেও এবার দিতে হলো ২২০০ টাকা।’

বড়গাছা ইউনিয়নের পানলা গ্রামে স্থাপিত বরেন্দ্র ডিপের অপারেটর এরশাদ আলী বলেন, ‘আমি এখনও কোনও কৃষকের কাছ থেকে টাকা নেইনি বা পানির দামও নির্ধারণ করিনি।’

রাণীনগর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য তিতুমীর রহমান বলেন, ‘চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ার অভিযোগ এখনও কোনও এলাকা থেকে পাইনি। আমাদের অফিসের আওতায় ২৬২টি গভীর নলকূপ রয়েছে। অফিসের নির্ধারিত রেট প্রতি ঘণ্টা ১২৫ টাকা করে। কৃষকের কাছ থেকে এর চেয়ে বেশি টাকা কেউ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সেচ কমিটির পক্ষ থেকে জমির শ্রেণি নির্ধারণের জন্য ইউনিয়নভিত্তিক জরিপ চলছে, দুই-একদিনের মধ্যে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করা হবে।’

চাষিরা জানান, রাণীনগর উপজেলার সিম্বা, খাগড়া, ছয়বারিয়া, লোহাচূড়া, কাশিমপুর, এনায়েতপুর, গোনা, রাজাপুর, খট্টেশ্বর, বালুভরা, পানলা, দেউলা, বড়গাছা, বেলঘরিয়া, বরিয়া, বরবরিয়া, তেবারিয়া, একডালা, আমগ্রাম, করজগ্রাম, পারইলসহ প্রায় সব মাঠেই ধান রোপণ কাজ প্রায় শেষের দিকে। অথচ উপজেলা সেচ কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত পানির দাম নির্ধারণ করেনি। উপজেলার ৮টি ইউনিয়নে ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হচ্ছে। এসব জমিতে চলতি মৌসুমে মোট ২ হাজার ২৩৬টি গভীর ও অগভীর নলকূপ থেকে সেচ চলছে।

এই বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সেচ কমিটির সভাপতি আল মামুন বলেন, ‘সরকারিভাবে পানির দাম নির্ধারণ করা আছে। কৃষকের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়