শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক বললেন বিপিএলে স্থানীয়দের পারফর্মেন্স দেশের জন্য শুভ বার্তা

নিজস্ব প্রতিবেদক : এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ছয় উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও হতাশনন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। টুর্নামেন্ট জুড়ে তার দলের স্থানীয় ক্রিকেটারদের পারফর্মেন্সে সন্তুষ্ট তিনি। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ বার্তা হিসেবে দেখছেন মুশফিক।

ঢাকার বিপক্ষে ব্যাট হাতে দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও মোসাদ্দেক হোসেন সৈকত একাই শেষ পর্যন্ত খেলে গেছেন। অপরাজিত ছিলেন ৪০ রানের ইনিংস খেলে। বল হাতে তো এক কথায় দুর্দান্ত ছিলেন পেসার খালেদ আহমেদ। মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট নিয়েছে। এছাড়া ১৩৬ রানের স্বল্প লক্ষ্যে দারুণ বোলিং করেছেন স্পিনার নাঈম হাসান এবং পেসার আবু জায়েদ রাহিও।
বিশ্বের দরবারে বাংলাদেশের এই তরুণ ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়ে।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে মুশফিক বলেন, কয়েকজন স্থানীয় ক্রিকেটার আছে যারা বিশ্বকে দেখিয়েছে তারা কতটা কার্যকরী। খালেদ, রাহি, নাঈম, মোসাদ্দেক তারা যেভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করে আসছে তা ছিল অসাধারণ। আশাকরি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো একটি সংকেত।

শুধু এই ম্যাচেই নয়, বিপিএলের ষষ্ঠ আসরে দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন চিটাগং দলে খেলা ক্রিকেটাররা। ইয়াসির আলি চৌধুরী, ডানহাতি এই ব্যাটসম্যান বিপিএলের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ অবস্থানে।
রাহি ১৮ উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় আছেন পাঁচে। খালেদ ১৭ উইকেট নিয়ে আছেন সেরাদের তালিকায় নবম অবস্থানে। স্থানীয় ক্রিকেটারদের পারফর্মেন্সই চিটাগংকে এই আসরে এত দূর এনেছে, যা স্পষ্ট।

  • সর্বশেষ