শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারী সহকর্মীর প্রতি যৌন নিপীড়নমূলক আচরণের অভিযোগে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক এম এম সেকেন্দারকে গ্রেফতার করা হয়েছে । ওই ভুক্তভোগী নারীর রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় রোববার দিবাগত রাতে রাজধানীর বনশ্রীকে বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।

হাতিরঝিল থানার পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, ওই নারী এম এম সেকেন্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন। ওই নারীর অভিযোগ, কর্মক্ষেত্রে এম এম সেকান্দার তাকে হেনস্তা করেছেন। তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

সেকেন্দারের স্ত্রীর নীলুফার ইয়াসমিন সাংবাদিকদের জানিয়েছিলেন, রাতে বাড়ির দাড়োয়ানকে মারধর করে তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে কয়েকজন। তাদের পরনে ছিল র‌্যাবের পোশাক। দরজা না খোলায়, তারা দরজা ভেঙে তার স্বামীকে তুলে নিয়ে যায়। তার স্বামী গাড়ি অ্যাকসিডেন্ট করেছে বলে জানায় র‌্যাব সদস্যরা। তবে তারা প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেনি। সেকেন্দার একুশে টিভির বিশেষ প্রতিনিধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়