শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে পরামর্শ দেবেন আওয়ামী লীগের ৫ নেতা

সমীরণ রায় : ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগকে পরামর্শ ও সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচজন নেতাকে। দলটির পক্ষ থেকে ডাকসু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিতে ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডাকসু নির্বাচনের প্রস্তুতি এবং করণীয় নিয়ে ছাত্রলীগকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য দায়িত্ব পাওয়া পাঁচ নেতা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক ও ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আক্তারুজ্জামান।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকও করেন তারা। বৈঠকে জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ ছাত্রলীগের পক্ষে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ডাকসু নির্বাচনে ছ্ত্রালীগ যাতে করে সর্বাত্মক প্রস্তুতি নেয়, সেই নির্দেশনা আমাদেরকে আজকের বৈঠক থেকে দেওয়া হয়েছে। আমরা আজ থেকেই নিজেদের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য বসতে শুরু করব।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, এখন থেকেই যাতে ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমে যায়, সেই কথা আমরা বলে দিয়েছি। মোট কথা জোর প্রস্তুতি নিতে আমরা বলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়