শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৯ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে বিষাক্ত মদপান করে এক ব্যাক্তির মৃৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে গৌতম শীল (৪৫) নামে এক ব্যক্তি বিষাক্ত মদপান করে মারা গেছে।

শনিবার মদপান করে অসুস্থ্য হলেও রাতে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃৃত ঘোষনা করেন। নিহত গৌতম শীল শহরের বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার অজিত শীলের ছেলে। তিনি ওই এলাকার তপন দাশের বাড়ির ভাড়াটিয়া।

নিহত গৌতম শীলের ছেলে উজ্জাল শীল জানান, গত রাতে প্রচুর পরিমান মদপান করেছিলো। অতিরিক্ত মদপানের কারনে অসুস্থ্য হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃৃত্যু হয়। জানতে চাইলে হাসপাতারেল মেডিসিন বিভাগের ইন্টার্ণ চিকিৎসক আলামিন বলেন, অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক ( এস আই) নুরুন্নবী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার সকালে ময়না তদন্তে পরিবারের কাছে লাশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়