শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানবেরা টেস্টে হারের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরটা একেবারেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ক্যানবেরা টেস্টের তৃতীয় দিনেই হারের শঙ্কায় পড়েছে সফরকারীরা। অজিদের বিপক্ষে জয় পেতে হলে লঙ্কানদের অসাধ্য সাধন করতে হবে। কেননা জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ৪৯৯ রান। ৫১৬ রানে খেলতে নেমে বিনা উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা।

দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১২৩ রান নিয়ে খেলতে নেমে পরবর্তীতে ২১৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলোঅনে পড়লেও তাদেরকে ফলোঅনে না ফেলে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৫১৬ রানের। অস্ট্রেলিয়ার পক্ষে ১০১ রানে অপরাজিত ছিলেন উসমান খাওয়াজা। তার সঙ্গী ট্রোভিস হেড অপরাজিত ছিলেন ৫৯ রানে।

দিনের শুরুতে খেলতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়েছিলো সফরকারীরা। স্কোরবোর্ডে ৯২ রান যোগ করে অলআউট হতে হয় তাদের। দলের পক্ষে ৫৯ রানের ইনিংস খেলেছেন ওপেনার দিমুথ করুনারতেœ। আরেক ওপেনার লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে এসেছে ৪১ রানের ইনিংস। দারুণ বোলিং করে ৫ উইকেট নিয়ে লঙ্কান শিবিরে ধস নামিয়েছেন পেস তারকা মিচেল স্টার্ক। নাথান লায়ন ২টি এবং কামিন্সও লাবুশানে একটি করে উইকেট নেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে জো বার্নশ, ট্রেভিস হেড এবং কার্টিস প্যাটারসনের শতকে ৫ উইকেটে ৫৩৪ রানের বিশাল পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করেছিলো স্বাগতিকরা। জবাবে ২১৫ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়