শিরোনাম
◈ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ◈ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকদের জন্যই ভালো কিছু করতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে বলা যায় ঢাকা ডাইনামাইটসের হোম গ্রাউন্ড। আর যে কারনে ঢাকা ডায়নামাইটস সবচেয়ে বেশিবার হোম অ্যাডভান্টেজ পায়। এবারও হোম এডভান্টেজ নিয়েই দলটি দেখেছে টানা পাঁচটি পরাজয়।

যদিও সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি গত শনিবার খুলনা টাইটান্সকে হারিয়ে নিশ্চিত করেছে প্লে-অফ, ফিরেছে জয়ের ধারায়। এই ম্যাচে তো বটেই, এর আগে টানা যে পাঁচটি ম্যাচে ঢাকা একবারও জয়ের মুখ দেখেনি, তখনও দর্শকরা মাতিয়ে রেখেছিলেন গ্যালারি। আর তাই দর্শকদের এই ভালোবাসার বিনিময় বা প্রতিদান দিতে চান সাকিব আল হাসান।

খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারানো ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘দর্শকদের (উদ্দেশ্যে) আমাদের কিছু প্রতিদান দিতে হবে।’

শেষ চারের ‘নিয়মিত দল’ ঢাকা ডায়নামাইটস এবার আর একটু হলেই চিটকে পড়তো। এই ম্যাচে হারলে ঢাকার বদলে রাজশাহী কিংস উঠে যেত শেষ চারে। যদিও বল হাতে রবি বোপারা এবং ব্যাট হাতে সুনীল নারাইন, উপুল থারাঙ্গা কিংবা নুরুল হাসান সোহানের পারফরম্যান্স জয়ীর আসনেই রেখেছে ঢাকাকে। তবে এমন জয়ে শেষ চার নিশ্চিতের পর সাকিব যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।

তিনি বলেন, ‘শেষ চারে কোয়ালিফাই করতে পেরে যেন বড় ধরনের পরিত্রাণ পেলাম। এখন থেকে আমাদের সামনে থাকা প্রতিটি ম্যাচই নক আউট গেম।’

আর সেই নক আউট গেমে সাকিব ধরে রাখতে চান জয়ের ছন্দ, যেমনটা ছিল আসরের শুরুর অংশে, ‘আশা করি এই ম্যাচ থেকে আমরা আবারও জয়ের ছন্দ ধরে রাখতে পারব।’

গত পাঁচটি ম্যাচে দলের হারের কারণ হিসেবে ব্যাটিং দায়ী ছিল, এমনটি উল্লেখ করে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ও আইকন ক্রিকেটার আরও বলেন, ‘আমরা আগে থেকেই ভালো বল করছি। তবে কয়েক ম্যাচ ধরে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না। আজ ভালো হয়েছে, আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। ঢাকার হয়ে আরও কিছু জয় পাবো এই আশা রাখছি।’

  • সর্বশেষ