শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষ

অনলাইন ডেস্ক: প্রেমঘটিত কারণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তারা। তথ্য- এনটিভি

রোববার সকাল সাড়ে ৮টা থেকে এ সংঘর্ষ চলছে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুহিনকে মারধর করেন সভাপতি পক্ষের কর্মীরা। পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী নয়ন ও রিফাতকে মারধর করে। এর জের ধরে আজ সকাল সাড়ে ৮টা থেকে ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ চলছে।

জবি ছাত্রলীগের সভাপতি পক্ষের কর্মীরা ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়েছে। আর সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছে আছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়