শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনিজুয়েলায় গুয়াইদোর সমর্থকদের বিক্ষোভ শুরু

সালেহ্ বিপ্লব : ভেনিজুয়েলার স্বঘোষিত অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর সমর্থকরা দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছেন। প্রেসিডেন্ট মাদুরোকে পদত্যাগে বাধ্য করা তাদের এই আন্দোলনের লক্ষ্য। গুয়াইদোর সমর্থকরা চাইছেন, প্রেসিডেন্ট পদে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। বিবিসি।

চরম অর্থনৈতিক সংকটের কারণে ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গতমাসে। এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। বিপুল সংখ্যক জনগণ তাকে সমর্থন দিয়েছেন, সেই সাথে খুব দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকান কয়েকটি দেশেরও সমর্থন লাভ করেন তিনি। কিন্তু সেনাবাহিনী সঙ্গে থাকায় মাদুরো এখনো নিজেকে প্রেসিডেন্টের চেয়ারে ধরে রাখতে সমর্থ হয়েছেন। চীন ও রাশিয়াও মাদুরোর পক্ষে। তবে ইউরোপের প্রধান দেশগুলো রোববারের মধ্যে নতুন নির্বাচন ঘোষণার জন্য মাদুরোর ওপর চাপ সৃষ্টি করায় পরিস্থিতি ধীরে ধীরে গুয়াইদোর অনুকূলেই চলে যাচ্ছে। মাদুরো কথা না শুনলে গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে বলে ইউরোপের ওই দেশগুলো জানিয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়