শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৪ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার আমতলীতে ভুয়া পিলারসহ চার প্রতারক গ্রেফতার

জয়নুল আবেদীন,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার পূর্ব তারিকাটা গ্রাম থেকে দেড় কেজি ওজনের ভুয়া পিলারসহ চার প্রতারক গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। প্রতারকদের বিরুদ্ধে থানায় প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাহাদুর হোসেন হাওলাদার ছেলে সেলিম মাহমুদ ভাই মনির হাওলাদার ও আমিনুল হাওলাদার দীর্ঘদিন ধরে ভুয়া পিলার বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আসছিল। শুক্রবার বিকেলে পূর্ব তারিকাটা গ্রামের আমিনুল হাওলাদারের বাড়িতে বসে পিলার বেচাকেনা করতে ছিল প্রতারকচক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়ীতে অভিযান চালায়। এ সময় সেলিম মাহমুদ, সিদ্দিকুর রহমান, আবু হুরায়রা ও আবু সালেহ ভুইয়াকে পুলিশ গ্রেফতার করে। পরে ওই বাড়ীতে তল্লাশি চালিয়ে দেড় কেজি ওজনের ভূয়া পিলার সদৃশ্য বস্তু জব্দ করে। পুলিশের টের পেয়ে অপর দুই প্রতারক আমিনুল ইসলাম ও মনির পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের এসআই আবদুল্লাহ আল মামুন বাদি হয়ে ছয়জনকে আসামী করে প্রতারনা মামলা দায়ের করেছেন। শনিবার পুলিশ গ্রেফতারকৃত আসামীদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। আসামী সিদ্দিকুর রহমানের বাড়ী মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকায়। তার বাবার নাম মৃত্যু আবদুস ছত্তার এবং আবু হুরায়রার বাড়ী ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার লক্ষণপুর এলাকায়। তার বাবার নাম মৃত্যু আবদুল্লাহ হারুন। আবু সাইদ ভুঁইয়ার বাড়ী একই জেলার গফরগাও পৌর শহরে। তার বাবার নাম মৃত্যু আবদুল মজিদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, সাবেক ইউপি সদস্য বাহাদুর হাওলাদারের ছেলে সেলিম মাহমুদ ও তার দুই চাচাতো ভাই মনির ও আমিনুল এলাকার চিহিৃত পিলার ব্যবসায়ী। তারা পিলারের নাম করে দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, ভুয়া পিলার বেচাকেনার সাথে জড়িত চার প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠিয়েছি।

  • সর্বশেষ