শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০০ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের সালথা উপজেলার যুগিকান্দা গ্রাম হতে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।

আটক তরুণের নাম মোঃ রাজিব হোসেন (১৯)। সে উপজেলার যুগিকান্দা গ্রামের মোঃ সোনা মিয়ার ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক রাজিব যুগিকান্দা এলাকায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য। সে এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির উদ্দেশ্যে প্রতারণা করছে। এমন খবর পেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে বুধবার দিবাগত রাতে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযুক্ত মোঃ রাজীব হোসেন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে প্রতারণার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একটি ওয়েব পেইজ চালু করে। ইতিমধ্যে বিভিন্ন এসএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারণামূলকভাবে নিজের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, সে উক্ত প্রতারণার সাথে জড়িত। আটক রাজিবকে সালথা থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে সালথা থানায় একটি মামলা হয়েছে।

সালথা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ দেলোয়ার হোসেন খাঁন জানান, আটক রাজিব হোসেনকে আজ শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ