শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াহাব রিয়াজের প্রশংসায় ভাসছেন ‘সাহসী’ সাইফউদ্দীন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নখ কামড়ানো ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলের জয়ে রেখেছেন সবচেয়ে বড় অবদান। সাহস দেখিয়ে অসাধারণ বোলিংয়ের জন্য সতীর্থ অভিজ্ঞ পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের প্রশংসায় ভাসছেন তিনি।

শেষ ওভারের ম্যাচে ঢাকার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। উইকেটে ছিলেন উইন্ডিজ হার্ট হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। হাতের ব্যথা নিয়েও সাহস করে রাসেলের সম্মুখীন হয়েছেন বাঁহাতি এই পেসার। প্রথম বলে রুবেলকে ফিরিয়েছেন, পরের বলে যদিও এক রান নিয়ে রাসেলকে স্ট্রাইক দিয়েছিলেন শেষ ব্যাটসম্যান হিসেবে নামা শাহাদাত হোসেন। পরের দুই বলে কোন বাউন্ডারি হাঁকাতে দেননি রাসেলকে।

দুই বলে ঢাকার প্রয়োজন ছিল ১২। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে হুঙ্কার দিচ্ছিলেন রাসেল। শেষ বলে প্রয়োজন ছয় রান, দুর্দান্ত এক ইয়র্কারে রাসেলকে আটকে দিয়েছিলেন সাইফউদ্দিন। ফাইন লেগ দিয়ে চার হলেও ততক্ষণে জয়ের আনন্দে মেতে উঠেছে কুমিল্লা শিবির।

ম্যাচ শেষে নো বলে রাসেলকে জীবন দেয়া ওয়াহাব রিয়াজ বাহবা দিয়েছেন সাইফউদ্দিনের সাহসকে। তার ভাষায়, ‘আমি মনে করি অসাধারণ একজন বোলার। সে দলের জন্য দারুণ অবদান রাখছে। বিশেষ করে নতুন এবং পুরনো উভয় বলেই। যেভাবে বোলিং করেছে, আমি একজন ফাস্ট বোলার হিসেবে বলতে পারি এটা মোটেও সহজ ছিল না। বিশেষ করে যখন রাসেলের মতো ব্যাটসম্যান উইকেটে থাকে। সে কঠোর পরিশ্রম করছে তাই এই ফলাফল পেয়েছে।’

শেষ পর্যন্ত ১২৮ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেননি ঢাকা। ১২৬ রানে থেমে গেছে তাদের ইনিংস। মাত্র ২২ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাইফউদ্দিন।

  • সর্বশেষ