শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৭’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের কুঠিবাড়ী লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ৭’শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১লা ফেব্রুয়ারী) ভোরে শহরের লক্ষীপুর এলাকায় এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর গোয়েন্দা পুলিশের এস আই মো: মাসুদুর রহমান শহরের কুঠিবাড়ী লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় চিহিৃত মাদক ব্যবসায়ী সাকিব শেখকে (২০) আটক করে। এসময় তার কাছ থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ী শহরের কুঠিবাড়ী লক্ষীপুর এলাকায়। এসময় দুই মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম ও রতন মোল্লা পালিয়ে যায়।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, আটককৃত সাকিব পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত সে শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল। তিনি আরো জানান, পালিয়ে যাওয়া অপর দুই মাদক ব্যবসায়ীকে আটকে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানায় মাদক মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়