শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে এসে সরকারের ভুল-ত্রু টি ধরিয়ে দিন: নাসিম

জিয়াউদ্দিন রাজু: বিএনপি-ঐক্যফ্রন্টের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মাঠে উত্তাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। সংসদে এসে ভূমিকা রেখে সরকারকে চাপে রাখুন, ভূল-ত্রু টি ধরিয়ে দিন।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এমএ আজিজের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

ঐক্যফ্রন্ট সংসদে না আসলে বড় সুবর্ণ সুযোগ হারাবে উল্লেখ করে নাসিম বলেন, মাঠে রাজনৈতিক উত্তাপ সৃষ্টির সুযোগও নেই। হরতাল-অবরোধ এখন ভোতা হয়ে গেছে। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন ও গণতন্ত্র এক সঙ্গে চলবে।

তিনি আরো বলেন, সামরিক শাসনের সময়েও আওয়ামী লীগ সংসদ ছাড়েনি। পচাত্তরের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর সামরিক শাসক জিয়ার আমলেও আমরা সংসদে ভূমিকা রেখেছিলাম। ওই সময় শুধু সংসদকে প্রাণবন্ত নয়, বক্তব্য দিয়ে জিয়াকে কাবু করে দিতাম।

প্রধানমন্ত্রীর চা-চক্রে না গেলেও মান-অভিমান ভুলে বিএনপি শেষ পর্যন্ত সংসদে আসবে বলে আশারেখে ১৪ দলের মুখপাত্র বলেন, পৃথিবীর কোথাও বাধাহীন অবস্থায় রাজনীতি করতে দেওয়া হয় না। বছরের পর বছর, যুগের পর যুগ জিয়া, এরশাদ, খালেদা জিয়া ও ওয়ান ইলেভেন সরকারের অত্যাচার-নিপীড়ন সহ্য করেছে আওয়ামী লীগ। বিএনপির উচিত আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কৃষক লীগের সাবেক নেতা এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ