শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৪ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে দশ ক্রিকেটার, আছেন মাশরাফিও

আশরাফ রাসেল : ২০১৯ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না। মাশরাফি বিন মর্তুজাকে রেখেই কেন্দ্রীয় চুক্তি হতে যাচ্ছে। রুকি ক্যাটাগরিতে নতুন মুখ হিসেবে দুই-তিনের নাম রাখা হতে পারে, এদের মধ্যে নাঈম হাসান, আবু জায়েদ রাহির নাম উল্লেখযোগ্য। এছাড়া ২০১৮ সালের কেন্দ্রীয় চুক্তিতে তেমন কোনো রদবদল হচ্ছে না।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান কোচ স্টিভ রোডসের সাথে আলাপ করে ২০১৮ সালের পারফর্মেন্স বিবেচনা করে
কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে ক্রিকেটারদের। তিনি বলেন, ‘নির্বাচক কমিটি প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে আলোচনা করেই ২০১৮ সালের ক্রিকেটাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। যদিও ২০১৮ সালের শুরুতে কোচ জাতীয় দলের দায়িত্বে ছিলেন না।

'আগের বছরের মতোই (২০১৮) এবারো ‘এ’প্লাসসহ বিভিন্ন গ্রেডে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে স্থান দেয়ার জন্য ১০-১২ জনের নাম পাঠানো হয়েছে বিসিবির ক্রিকেট অপারেন্স কমিটির কাছে। এবারের চুক্তিতে বড় কোনো পরিবর্তন নেই। রুকি ক্যাটাগরিতে দুই থেকে তিনজন ক্রিকেটার যুক্ত হতে যাচ্ছেন।

ফেব্রুয়ারি মাসের বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সামনে তুলে ধরা হবে। নান্নুর ভাষায়, ফেব্রুয়ারির মধ্যভাগে বোর্ড মিটিং হওয়ার কথা। ওই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের পাশে স্বাক্ষর করলে ২০১৯ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে।

২০১৮ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুমিনুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়