শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে বিয়ে পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন

আবু সুফিয়ান রতন : অবশেষে বিয়ে পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন? দীর্ঘদিন ধরে মেহজাবিন- আদনানের প্রেমের সম্পর্ক। কিন্তু তা নিয়ে কখনো মুখ খুলেননি তারা- এমন কথা সাজিয়ে গণমাধ্যমে প্রকাশ হয়েছে প্রতিবেদন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়। এর মধ্যে একটি ছবিকে কেন্দ্র করে নানা গুঞ্জন ও মুখরোচক কথা উঠেছে। ছবিটি নিয়ে কথা হয় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে। ছবির রহস্য উন্মোচন করেন তিনি।

মেহজাবিন বলেন, যেসব ছবি নিয়ে আমার বিয়ের খবর ছড়ানো হচ্ছে তাতে আমার হাসিই পাচ্ছে। কারণ হাতে মেহেদি দেয়া যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি মিজানুর আরিয়ান পরিচালিত ‘ভালো থেকো তুমিও’ নাটকের একটি দৃশ্যের ছবি। আর সবাই মোনাজাত ধরার ছবিটি আমার বড় ভাইয়ের মেয়ে মেহভীনের জন্মদিনের। ওর প্রথম জন্মদিনে বাসায় মিলাদ দেওয়া হয়েছিল। সে মিলাদে ঘনিষ্টজনদের দাওয়াত ছিল।

ছবিরি রহস্য তো বললেন, এবার বিয়ের খবর দর্শকদের কবে দেবেন? জবাবে মেহজাবিন বলেন, চার-পাঁচ বছরের আগে মনে হয়না এমন খবর দিতে পারবো। তবে বিয়ে সবাইকে জানিয়েই করবেন বলে জানান এ অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়