শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসিক প্রতিবন্ধীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ আসামির জবানবন্দি

মনজুর এ অনিক: নারায়ণগঞ্জে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় শুক্কুর আলী ও টিক্কা রাকিব নামে দুই আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা বলেছে, হত্যার পূর্বে মেয়েটিকে তারা ৮ জন মিলে গণধর্ষণ করে।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালত শুক্কুর আলী ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীরের আদালত টিক্কা রাকিবের এ জবানবন্দি গ্রহণ করেন। শুক্কুর (২২) খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার ছোট মেরুল ২নং কলোনী ট্রাস্ট টিলার মোহাম্মদ আলীর ছেলে ও টিক্কা রাকিব (২০) চাঁদপুর জেলার হাইমচর থানার গাজীবাড়ী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফতুল্লায় বসবাস করছে।

মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃত শুক্কুর আলী ব্যাটারি চালিত অটো রিকশা চালক। জবানবন্দিতে শুক্কুর আলী জানিয়েছে মেয়েটি মানসিক প্রতিবন্ধী ছিলো। ৮ জানুয়ারী রাত সাড়ে ৯টায় শহরের কলেজ রোডে ঘুরতে দেখে অটো রিকশায় উঠিয়ে কাশিপুরের ভোলাইল এলাকায় নিয়ে যায়। সেখানে জুয়েল, অনিক, আবু তালেব, তৌফিক, সাগর এবং রাসেল, টিক্কা রাকিব ও শুক্কুর আলী তারা ৮ জন মাঠে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়