শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপারগতা প্রকাশ করে শুক্রবার প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

শাহানুজ্জামান টিটু : শুভেচ্ছা ও চা চক্রে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অপারগতা প্রকাশ করে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার সকাল ১১টায় ঐক্যফ্রন্টের এই চিঠি নিয়ে গণভবনে যাবেন ফ্রন্টের দফতরের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মিন্টু। ফ্রন্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সভা মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যতম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর চা-চক্রে আমন্ত্রণ। সভায় চা-চক্রের অংশ না নেওয়ার সর্বসসম্মত সিদ্ধান্ত হয় গৃহীত হয়।

সভায় গ্রহণ করা এক সিদ্ধান্তে বলা হয় ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা হরণ করা হয়েছে। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতা-কর্মী এখনো জেলে।
নতুন নতুন মামলায় আরো অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আহুত চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।

  • সর্বশেষ