শিরোনাম
◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রেসিডেন্টের অভিনন্দন

তরিকুল ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকো অভিনন্দন জানিয়ে বলেছেন, দারিদ্র্য বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার গণভবনে এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। এডিবির পররাষ্ট্র বিষয়াবলির টিম লিডার গোবিন্দ বার প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

অভিনন্দন বার্তায় গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে এডিবি'র প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের দ্রুত অগ্রগতির বিষয়টি প্রশংসনীয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

এছাড়া বাংলাদেশে হাইস্পিড ট্রেন, আইটি বিশ্ববিদ্যালয়সহ সড়ক ও অবকাঠামো খাতে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও
প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়