শিরোনাম
◈ ওয়াশিংটনে হুমকি, ঢাকায় মব: কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক ◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোটের কারনে দেশে ফিরে যাচ্ছেন অ্যালেক্স হেলস

স্পোর্টস ডেস্ক: হেলসের দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রংইডার্সের কোচ টম মুডি। তার দেশে ফিরে যাওয়ার বিষয়টি গতকাল রাতেই পেয়েছেন তিনি।

রংপুরের হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেই চোট পেয়েছেন হেলস। যেকারণে ফিল্ডিং করেন নি তিনি। পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ইংলিশ ওপেনার। মুডির ভাষায়,

'আমরা গত রাতে এই খবরটি পেয়েছি। তাকে লন্ডনে ফিরে যেতে হবে বাম কাঁধের চিকিৎসার জন্য। গত ম্যাচে সে বাম কাঁধে চোট পেয়েছিলো। সে ফিল্ডিং করেনি এরপর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুরোধ করেছে তাকে ফেরানোর জন্য এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য।

'দেশে ফিরে তার এমআরআই করানো হবে। দুর্ভাগ্যজনকভাবে তার টুর্নামেন্টটি শেষ হয়ে গিয়েছে, তবে অবশ্যই সে অনেক ভ্যালু যোগ করেছে আমাদের দলে। তবে আমাদের প্রয়োজনীয় রসদ আছে টপ অর্ডারের জায়গা পূরণ করার জন্য।'

এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চম স্থানে আছেন হেলস। ৮ ম্যাচ তার মোট ৩০৪ রান করেছেন তিনি।

১৬৭ স্ট্রাইক রেটে তাঁর নামের পাশে রয়েছে দুটি অর্ধশতক এবং একটি শতক। ব্যক্তিগত ১০০ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ।

তবে হেলস চলে যাওয়ায় রাইডার্সে কেউ যোগ দিবেন কিনা সেই ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করেনি রাইডার্স কর্তৃপক্ষ। তাঁর অনুপস্থিতিতে একাদশে ফিরতে পারেন রবি বোপারা অথবা বেনি হাওয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়