শিরোনাম
◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা ◈ বাংলাদেশের বিদেশি ঋণ ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, ১০ বছরে বেড়েছে তিন গুণ: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ভবিষ্যতে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে না দেওয়াই ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ৪০ কোটি টাকা না দিলে দলে থাকবেন না! আইপিএলের তারকাদের অবিশ্বাস্য দাবি ◈ যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের ৭ শর্ত: বাকেরি ◈ বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আটক ৪ নারী ◈ ঢাকায় এক রাতে ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বৈশাখী পরিবহনের বাসে আগুন ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সরকারি সহায়তা নিলেই ভবিষ্যতে ভ্রমণে নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাস ◈ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়? 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাড়ি পরা ছবি দিয়ে ফের বিতর্কে ফাতিমা

আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবি ফাতিমার জীবনটাই বদলে দিয়েছে। বলিউডের নবাগতা অভিনেত্রীদের তালিকার শীর্ষে পৌঁছে গেছেন তিনি। জনপ্রিয়তারও শীর্ষে।

‘দঙ্গল’ ছবির ফাতিমা সানা শেখ আগেও একবার শাড়ি পরা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রোষের মুখে পড়েছিলেন ‘দঙ্গল’ গার্ল ফাতিমা সানা শেখ। আবারও সেই ঘটনা ঘটল তাঁর সঙ্গে।

অভিনেতা-অভিনেত্রীদের কাজের প্রশংসা পরিবর্তে তাঁদের পোশাক নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাথাব্যথা লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা কী পরলেন, কার সঙ্গে ঘুরলেন, তা নিয়ে নিজস্ব মতামতও খুল্লামখুল্লা দিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আগেও একবার শাড়ি পরা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রোষের মুখে পড়েছিলেন ‘দঙ্গল’ গার্ল ফাতিমা সানা শেখ। ফের সেই ঘটনা ঘটল তাঁর সঙ্গে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছিলেন ফাতিমা। সঙ্গে সঙ্গে ছবিটি নিয়ে কুৎসায় মেতে ওঠে সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত, বর্তমানে ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

  • সর্বশেষ