শিরোনাম
◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জহির রায়হানের মৃত্যু এবং স্বাধীনতার পক্ষে বিশ্বদরবারে তার প্রচারাভিযান

শফী আহমেদ : ১৯৭২ সালের ৩০ জানুয়ারি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান নিরুদ্দেশ হন (মৃত্যুবরণ করেন)। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অংশ নেন সেই বছরই প্রকাশ পায় তার আরো দুইটি উপন্যাস ‘আরেক ফাল্গুন’ ও বরফ গলা নদী। জহির রায়হান ১৯৭০ সালে নির্মাণ করেন তার অমর চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। প্রথম প্রকাশ করা চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ বিশ্ব দরবারে জানান দেন আমাদের প্রতি অবিচারের, জানিয়ে দেন নিরীহ বাঙালিদের ওপর গণহত্যার সেসব কথাগুলো। নির্মাণ করেন মুক্তিযুদ্ধ নিয়ে দ্বিতীয় চলচ্চিত্র এ ‘স্টেট ইজ বর্ন’ এবং সবশেষ মুক্তিযুদ্ধ নিয়ে তৃতীয় চলচ্চিত্র ‘ইনোসেন্ট মিলিয়ন’ (পরিচালক: বাবুল চৌধুরী) এবং লিবারেশন ফাইটার্স (পরিচালক : আলমগীর কবীর)-এর তত্ত্বাবধান। তারপর দেশ স্বাধীন হবার পর দেশে ফিরেই ১৯৭২ সালে বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন করেন। পরে তার নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে শুরু করেন যিনি স্বাধীনতার ঠিক আগমুহূর্তে পাকিস্তানি আর্মির দেশীয় দোসর আল বদর বাহিনী কর্তৃক অপহৃত হয়েছিলেন। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ভাইয়ের সন্ধানে তখনো অবরুদ্ধ ঢাকার মিরপুরে যান এবং সেখান থেকে আর ফিরে আসেননি জহির রায়হান। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ