শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:০৭ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাউন্ট এভারেস্ট, এন্টার্কটিকা ও সাইবেরিয়ার চেয়েও ঠাণ্ডা শিকাগোতে, শতশত ফ্লাইট বাতিল

দুর্জয় চক্রবর্তী: পৃথিবীর শীতলতম বেশকিছু স্থান থেকেও বেশি শীতল হবে যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের রাজধানী শিকাগো।মিনেসোটা দিয়ে প্রবাহিত শৈত্যপ্রবাহ বুধবার সকালে মাইনাস ৫০ থেকে মাইনাস ৭০ এর মধ্যে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিএনএন ও মিরর।

যুক্তরাষ্ট্রের অধিবাসীরা শীতকালে প্রতিকূল আবহাওয়া মোকাবেলায় অভ্যস্ত। কিন্তু এবছর যুক্তরাষ্ট্রের ডাকোটা থেকে লং আইল্যান্ড পর্যন্ত সর্বত্র তাপমাত্রার হ্রাসের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। যার ফলে নাগরিকদের ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তর একটি টুইটার বার্তায় আভাস দিয়েছে, ”বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে মাইনাস ৫০ ডিগ্রির নিচে তাপমাত্রায় শৈত্যপ্রবাহের ফলে ৫ মিনিটের বেশি সময় অতিক্রম করলে ত্বকে প্রদাহের সৃষ্টি হতে পারে।”

প্রতিকূল আবহাওয়ার ফলে গত দুইদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ২৭০০ এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে যার মধ্যে ১৫৫০ টিরও বেশি ফ্লাইট শুধুমাত্র শিকাগো বিমানবন্দরেই বাতিল হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যেও ভয়াবহ তুষারঝড়ের ফলে যাতায়তে সমস্যার সৃষ্টি হচ্ছে নাগরিকদের। দেশটিতে ইতিমধ্যেই গ্রেটার ম্যানচেস্টার, স্টাফোর্ডশায়ার ও হাইল্যান্ডস অঞ্চলগুলোতে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ম্যানচেস্টার ও লিভারপুল বিমানবন্দরের রানওয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়