শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে দুই কেজি গাঁজাসহ আলাউদ্দিন(৩৫) ও সাজু বেগম(৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনর্চাজ এনায়েত হোসেনের নেতৃত্বে এস আই গোলাম আযম, এএসআই এনায়েত ও কনেস্টবল নাজমুল সংগীয় ফোর্সসহ গত মঙ্গলবার রাত ৮ টা ১৫ মিনিটে উপজেলার হেলিপ্যাডের পশ্চিম পাশে কলনীর ভিতরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদের আটক করেন।

আটককৃত আলাউদ্দিন ভোলার শিবপুর শান্তির হাটের মৃত নুর ইসলামের ছেলে, সাজু বেগম উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল্লার স্ত্রী।

থানা অফিসার ইনর্চাজ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের একটি বিশেষ অভিযানে উপজেলার চরখলিফা ৭ নং ওয়ার্ডের হেলিপ্যাডের পশ্চিম পাশে কলনীর ভিতর থেকে মাদকব্যবসায়ী সাজু বেগমের বসত ঘরের খাটিয়ার নিচে মাটির ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন ও সাজু বেগমকে ভোলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আলাউদ্দিন র্দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসায় সঙ্গে যুক্ত রয়েছে। সে ফেনী থেকে মাদক দ্রব্য এনে এলাকার বিভিন্ন যায়গায় বিক্রয় করতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়