শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৮৬

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৮৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগরীর আটটি থানা এলাকা থেকে ১২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এএসপি (জেলা বিশেষ শাখা) মো. আনিচুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ০৬ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪৩২ পিস ইয়াবা ও ০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোট ০৬ টি মাদক মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়