শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই নির্বাচনকে সম্পূর্ণরুপে আন অবজার্ভ রাখার চেষ্টা করা হয়েছে

জিয়ারুল হক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরণকালের সেরা বিতর্কিত নির্বাচন বলে মনে করেন ড. আসিফ নজরুল। বিভিন্ন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে ভিসা না দেয়া অনেক প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক থেকে বাদ দেয়াসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে ইনডিপেনডেন্ট টিভির টকশো আজকের বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন, এই নির্বাচনকে সম্পূর্ণরুপে আন অবজার্ভ রাখার চেষ্টা করা হয়েছে। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি।

নির্বাচনে অনিয়ম, বিএনপিকে রাস্তায় দাঁড়াতে না দেয়া, হাজার হাজার গায়েবি মামলা দিয়ে হয়রানি, আওয়ামী সন্ত্রাসিদের ধারাবাহিক আক্রমন, প্রচারে বাধা ইত্যাদি কারণে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, নির্বাচন কমিশন আজ্ঞাবহ, সরকারের কথামতো চলেছে, বিএনপির সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও কোন ব্যবস্থা না নেয়া, প্রশাসন সরকারের নিয়ন্ত্রনে থাকা অবস্থায় সুষ্ঠ নির্বাচন করা অসম্ভব, এবং সেটিই হয়েছে।

তিনি বলেন নির্বাচন পর্যবেক্ষণ সাধারণ বিষয় অথচ সরকার অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাকে অনুমোদন দেয়নি, আবার অনুমোদন দিলেও সময় মতো ভিসা দেয়া হয়নি এতে তারা তাদের প্রোগ্রাম বাতিল করেছে। এদিকে নির্বাচনে এমনভাবে ভোট কাটা হয়েছে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, রাতে ব্যালট বাক্স ভরে রাখা, পোলিং এজেন্ট বের করে দেয়াসহ বিভিন্নভাবে বিএনপি কর্মিদের হয়রানি করা হয়েছে। নির্বাচনের আগে ৫৮ টি অনলাইন চ্যানেল বন্ধ করে দিয়েছে, সাংবাদিকদের দায়িত্ব পালনে বিধি নিষেধ আরোপ করে নির্বাচনের অনিয়ম প্রকাশ না করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

কোনো কোনো কেন্দ্রে শতভাগ ভোট পরেছে এবং শতভাগ ভোটই আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে, এটা হতে পারে? এ নির্বাচনে জনগণ অংশ গ্রহণ করেনি। তার দাবি যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না সে নির্বাচন বৈধ হতে পারে না। আর যে সরকার অবৈধ, সংসদ অবৈধ সেই সংসদের কাছে জনগণের কোন আশা থাকতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়