শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৩:১১ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী জাফর মারা গেলেও পরিবারকে পরিশোধ করতে হবে জরিমানার অর্থ

এস এম নূর মোহাম্মদ : সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ মারা গেলেও তার পরিবারকে পরিশোধ করতে হবে জরিমানার অর্থ। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনুদ্দিন মানিক। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে জেলা প্রশাসকের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা যায়, ৯ লাখ ৬৮ হাজার ৫৬৫ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৪ সালের ১২ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো তিনজনকে আসামি করে মামলা করে। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর, খুলনার দিঘলিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মহি উদ্দিন ও সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মো. সিরাজকে।

মামলার বিচার কাজ শেষে খুলনা বিভাগীয় স্পেশাল জজ ১৯৯৯ সালের ২ নভেম্বর রায় ঘোষণা করেন। রায়ে কাজী জাফর আহমেদকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৯ লাখ ৭০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। পরে কারাদন্ড ও জরিমানার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। তবে ওই আপিল নিষ্পত্তি হওয়ার আগেই কাজী জাফর ২০১৫ সালের ২৭ আগস্ট মৃত্যু বরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়