শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে মহিলা খুন,আটক-৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামে গফুরুন বেগম (৫০) নামক এক মহিলা খুন হয়েছেন। সোমবার দিবাগত রাতে নিজ বসত ঘরে তাকে খুন করা হয়। মঙ্গলবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়ে,নিহত মহিলার গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। রহস্যজনক এ খুনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে কেবা কারা নিজ ঘরে গফুরুন বেগমকে হত্যা করে। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাটি পুলিশকে জানালে দুপুরে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নিহত মহিলার ভাই আব্দুল আলী (৪০), মেয়ে রেফা বেগম (২৬), মেয়ের জামাতা মাহবুব আলী (৪০), জুনেদ আলী ওরফে বাবু মিয়া (৩৫) ও ভাইয়ের ছেলে সানি মিয়া (২০)।

বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়