শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:০৭ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ভারতীয় ক্রিকেটারের মাঠেই মৃত্যু

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক রঞ্জি ক্রিকেটার এবং কোচ অমৃক সিংহ নাগরা মাত্র ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। লুধিয়ানার বাবা ইশার সিংহ স্কুলের মাঠে কোচিং করাচ্ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত বলে ঘোষণা করা হয় তাকে।

জাতীয় স্তরের বহু ক্রিকেটার, এমনকি বিষেন সিংহ বেদীও নাগরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বেদীকে মেন্টর মানতেন অমৃক। নাগরার স্ত্রী ইন্দরজিৎ কউরকে সমবেদনা জানাতে গিয়ে বেদী বলেন,কী বলব ভেবে পাচ্ছি না। সবসময়ে তোমাদের পাশে রয়েছি। এই মুহূর্তে ভীষণভাবে নিজেকে অসহায় মনে হচ্ছে।

৩১ জানুয়ারি শেষ কৃত্যি হাজির থাকবেন বেদী। লুধিয়ানা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদ চিতকারা বলেন, অমৃক সিংহ একজন ডেডিকেটেড কোচ। তার মৃত্যুতে ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হল।

ক্রিকেট ছেড়ে দেওয়ার পরে কোচিংয়ে আসেন অমৃক সিংহ। বাবা ইশার সিংহ স্কুলে ১৭ বছর ধরে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক ছিলেন। তার হাতেই তাইল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার সর্বজিৎ সিংহ এবং অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেটার পরমপ্রীত সিংহ উঠে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়