শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা হলো জাতির মেরুদ- আর শিক্ষক হলেন শিক্ষার মেরুদ- বললেন  আ আ স ম আরেফিন সিদ্দিক

সৌরভ নূর : চট্টগ্রামের একটি স্কুলে অনুসন্ধানকালে দেখা গেছে ৮ জন শিক্ষকের মধ্যে সাতজনই অনুপস্থিত এই ঘটনার প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক বলেছেন, ঘটনাটি সারা দেশের নমুনাচিত্র না হলেও একবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার মনে হয় বিভিন্ন জায়গায় প্রায় কাছাকাছি ধরনের চিত্র পাওয়া যাবে। আমরা যখন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাপনার কথা বলি তখন শিক্ষকদের অবহেলার চিত্র বারবার উঠে আসে এবং তাদের দায়িত্বে নিষ্ঠাবান হওয়ার কথা বারবার বলা হচ্ছে। কেননা শিক্ষা হলো জাতির মেরুদ- আর শিক্ষক হলেন শিক্ষার মেরুদ-।

এই প্রতিবেদককে তিনি আরো বলেন, শিক্ষকরা যদি সঠিকভাবে পাঠদান না করেন, ছাত্র-ছাত্রীদের সময় না দেন তাহলে শিক্ষার মান বাড়বে কি করে ? অতএব শিক্ষকদের উচিত প্রাঞ্জল ভাষায় পাঠদান করা এবং  ক্লাসের বাইরেও শিক্ষার্থীদের সময় দেয়া। শুধু ক্লাস রুমের শিক্ষা নয়, তাদের জীবনী শিক্ষা, সততা ও সদাচরণের শিক্ষা দিতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবেও শিক্ষা দেয়া শিক্ষকেরই দায়িত্ব এবং সেই দায়িত্ব তারা সততার সাথে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা ।

দেশের সকল স্থানে গিয়ে সবকিছু মনিটরিং করা দুদুকের পক্ষে সম্ভব নয়। সেক্ষত্রে শিক্ষা প্রশাসনের যে স্বাভাবিক পদ্ধতি রয়েছে তাদের আরো গতিশীল হতে হবে। যেমন থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার। শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এই বিষয়গুলো উল্লেখ করা আছে। শিক্ষকরা স্কুলে সঠিক সময়ে আসছেন কিনা, শিক্ষাদানের পদ্ধতি সঠিক আছে কিনা নিয়মিত খতিয়ে দেখা। শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা শিক্ষা প্রতিষ্ঠানে বহাল রয়েছে কিনা এগুলো দেখার জন্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা নিযুক্ত রয়েছেন তাদের আরো সক্রিয় হওয়া বাঞ্ছনীয়। এছাড়া কিছু বিষয়ে কনটিনিউয়াস মনিটরিঙের এর মধ্যে থাকলে অবস্থার পরিবর্তন আসবে বলে মনে করেন এই শিক্ষাবিদ।

  • সর্বশেষ