শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের জন্য মাশরাফিদের দরকার ১৮৭ রান (সরাসরি)

আশরাফ রাসেল : টস জিতে আগে ব্যাট করা আর বড় স্কোর হবে না সেটা অন্তত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে না। সোমবার ঢাকা ডায়নামাইটস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তই নিলো রংপুর রাইডার্সের বিপক্ষে।পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা দলটা টানা দুই ম্যাচ হেরে নেমেছে তিন নম্বরে। আজ রংপুরকে হারালে আবারও এক নম্বরে উঠার সুযোগটা অন্তত হাতছাড়া করতে চাইবে না তিন বারের চ্যাম্পিয়নরা।

ব্যাটিংয়ে নেমে ঢাকাই দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই আর সুনীল নারিন মিলে উদ্বোধনী জুটিতে করেন ৩৫ রান ৫.১ ওভারে। জাজাই ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন ফরহাদ রেজার বলে। নারিন ১৯ বলে ২৮ রান করে ফিরলে সাগরিকায় ঝড় উঠান দুই নম্বরে ব্যাট করতে আসা রনি তালুকদার। ৩২ বলে ছয়টি চার এক ছয়ে করেন ৫২ রান। সাকিব আল হাসানও খুব একটা খারাপ খেলেননি। ১২ বলে চারটি চারে করেছেন ২৫ রান। আন্দ্রে রাসেলকে ১৪ রানের মাথায় মাশরাফির বলে দুর্দান্ত ক্যাচে ফেরান ফরহাদ রেজা।শেষদিকে কাইরন পোলার্ডের ২৩ বলে ৩৭ রানে ভর করে ২০ ওভার শেষে

৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ঢাকা ডায়নামাইটস।রংপুরের হয়ে ২ উইকেট নেন ফরহাদ রেজা। ১টি করে উইকেট নেন মাশরাফি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও শাহিদুল ইসলাম।

রংপুর রাইডার্সক্রিস গেইল, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স হেলস, ডি ভিলিয়ার্স, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম ও শফিউল ইসলাম।

ঢাকা ডায়নামাইটসসুনীল নারিন, হজরতুল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব, কাজী অনিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়