শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সরকারি বিদ্যালয়ে দুর্নীতির প্রমাণ খুঁজে পেয়েছে দুদক

সাজিয়া আক্তার : এবার সরকারি বিদ্যালয়ে দুর্নীতির প্রমাণ খুঁজে পেয়েছে দুর্নীতিদমন কমিশন, দুদক। রাজধানী মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ৫ লাখ ৭৫ হাজার টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। সরকারি স্কুলের ভর্তির ক্ষেত্রে টাকা নেয়ার নিয়ম না থাকলেও এবছর ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক নুরজাহান হামিদা। সূত্র : এটিএন নিউজ

হটলাইন নাম্বারের অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে দুদকের সহপরিচালক নারগিস সুলতানা ও উপপরিচালক মোহাম্মদ সবুজ হাসান অভিযান চালান মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এসময় স্কুলের প্রধান শিক্ষক নুরজাহান হামিদা দুদক পরিচালকদের সাথে তর্কে জড়িয়ে পরেন।

দুদকের উপপরিচালক মোহাম্মদ সবুজ হাসান বলেছেন, মতিঝিল প্রাথমিক বিদ্যালয় থেকে এখন পর্যন্ত ৫ লাখ ৭৭ হাজার টাকা উত্তোলন করেছে। কিন্তু কোনো রকম রশিদ দেয়া হয়নি শিক্ষার্থীদের। স্কুলের কর্তৃপক্ষ কোনো রকম আয়-ব্যয়ের হিসেবও দিতে পারেনি ।

অভিভাকরা জানান গত কয়েক বছর ধরেই চলে আসছে এধরনের অনিয়ম। ভর্তিসহ বিভিন্ন সময় টাকা নেয়া হলেও কোনো রশিদ দেয়া হয় না। স্কুলের পরিবেশ নিয়েও অসন্তোষ জানান তারা।

দুদক কর্মকর্তারা জানান স্কুলের এইসব অনিয়মের কারণে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। এছাড়া আগের বছরগুলোতেও বিদ্যালয়টিতে কী ধরনের অনিয়ম হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ