শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ-১ শুন্য আসনে জাতীয় পার্টির প্রার্থী মুস্তাইন বিল্লাহ

মো. ইউসুফ আলী বাচ্চু : সৈয়দ আশরাফুল আলমের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন আলহাজ মুস্তাইন বিল্লাহ। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আজ সোমবার তাঁর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

মুস্তাইন বিল্লাহ জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতি এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতির আজীবন সদস্য তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি মারা যাওয়ায় কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়