শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি নির্বাচন, ব্যান্ড শিল্পী শাফিন জাপার মনোনয়ন ফরম নিলেন

মো. ইউসুফ আলী বাচ্চু : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সংগীত শিল্পী শাফিন আহমেদ। এছাড়াও আগ্রহী প্রার্থীদের মাঝে মেয়র পদে এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত আসনে ১জন মাহলা কাউন্সিলর প্রার্থী আছেন।

রোববার এবং সোমবার এই মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগামীকাল ২৯ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়। জাতীয় পার্টি মহানগর উত্তরের দপ্তর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন।

  • সর্বশেষ