শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:৩২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদ ভালো আছেন, হাঁটাহাঁটি করছেন, চিকিৎসা চলছে

রফিক আহমেদ : জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙা  ও  প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের সঙ্গে আমাদের পৃথক পৃথক ভাবে কথা হয়েছে, সোমবার সকাল ৮টা ও বেলা ১১টায়।

কথা প্রসঙ্গে রাঙা বলেন, স্যার সকালে নাস্তা খেয়েছেন, আমাকে মহিলা এমপিদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন। জিএম কাদের তার কাছে আছেন, তিনি দেশে আসলে তাকে কি করতে হবে স্যার আমাকে বলে দিবেন।

এদিকে প্রেসিডিয়াম সদস্য মোঃ মুজিবুল হক চুন্নু ও সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের সঙ্গে স্যারের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তারের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেন, স্যার সকালে নাস্তা খেয়েছেন, ভালো আছেন, হাঁটাহাঁটি করছেন, চিকিৎসা চলছে, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়