শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরেকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা

নিউজ ডেস্ক: ‘মাঘের শীত বাঘের গায়ে’ বলা হয়ে থাকলেও এবারের মাঘ মাসে এসে শীত হারিয়ে গেছে অনেকটাই। এ মৌসুমের শীত চলে গেছে বলে মন্তব্য করছেন অনেকেই। অথচ আজ (২৮ জানুয়ারি) মাঘ মাসের ১৫ তারিখ।

তবে আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। আর সেই শৈত্য প্রবাহে আবার জেঁকে বসবে শীত। এই শৈত্য প্রবাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শৈত্য প্রবাহটি চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তখন দেশের উত্তরবঙ্গসহ দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্য প্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’

সেই শীতই মৌসুমের শেষ শীত হবে জানিয়ে তিনি যোগ করেন, ফেব্রুয়ারির ওই শৈত্য প্রবাহের পর আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই।

সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে। যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়