শিরোনাম
◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট প্রস্তাব ছাড়াই প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেছেন, মন্তব্য জোনায়েদ সাকির

সৌরভ নূর : প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে গণসংহতি ফোরামের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ৩০ ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে ক্ষমতা কাঠামো বহাল রয়েছে এবং পুরো রাষ্ট্রশক্তিকে যেভাবে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার প্রক্রিয়া চলছে তাতে সরকারি দলের লোক ব্যতীত বাকি নাগরিকদের অধিকার বিন্দুমাত্রও অটুট থাকছে না। এ রকম একটা পরিস্থিতিতে তিনি কোন জাতীয় ঐক্যের কথা বলছেন আমার কাছে পরিষ্কার নয়।
এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আরো বলেন, আমরা মনে করি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থা নির্মাণের লক্ষ্যে জাতীয় ঐক্য গঠনের প্রয়োজন আছে। এজন্য আমাদের দলের পক্ষ থেকে জাতীয় ঐক্য গঠনের জন্য একটি জাতীয় সনদের প্রস্তাবও রেখেছিলাম। একইসাথে আমরা এটাও বলেছি বাংলাদেশে বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর পতন ঘটিয়ে সংবিধান চর্চার মাধ্যমে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করতে হবে এবং সে বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য গড়ে তোলা দরকার। এছাড়াও নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়েও ঐকমত্য দরকার। অন্যদিকে যুদ্ধাপরাধী বিচারের পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকা-, দুর্নীতি, লুণ্ঠনতন্ত্রসহ এ রকম অনেক বিষয় আছে যেগুলোতে প্রতিরোধ ও ন্যূনতম জাতীয় অঙ্গীকার তৈরি করা আবশ্যক। আর সেই জায়গা তৈরির জন্য একটা জাতীয় সনদ প্রয়োজন যার ভিত্তিতে বাংলাদেশে রাজনীতির একটা নতুন যাত্রা শুরু হবে। সেই আলোচনার সূত্রপাত তৈরিতে একটা জাতীয় সনদের কথা আমরা আগেও বলেছি। প্রধানমন্ত্রীর ডাকা জাতীয় ঐক্যের কোনো প্রস্তাব নেই। তিনি জাতীয় ঐক্যের কথা বলছেন কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উল্লেখ করেননি।

  • সর্বশেষ