শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি-উপজেলাসহ আর কোনও নির্বাচনে অংশ নেবে না বিএনপি

শিমুল মাহমুদ : ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই আমরা এই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’ ঢাকা উত্তর সিটি করপোরেশন, উপজেলা পরিষদ নির্বাচনসহ আর কোনও নির্বাচনেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ তথ্য জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই আমরা এই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

স্থানী কমিটির এই  বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,  ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়