শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতুমন্ত্রী বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

জাফর আহমেদ: বিএনপিকে নিয়ে নতুন কোনও ভাবনা নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে।’ তিনি আজ দুপুরে হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন,‘শেখ হাসিনার আলোকিত এবং ডিজিটাল বাংলাদেশে হাতিয়ার মানুষ অন্ধকারের ও দূর্যোগের শিকার হবে, এটা কাম্য নয়। হাতিয়ায় এখন আওয়ামী লীগের ঐক্যের সুবাতাস বইছে। ঐক্য না থাকলে উন্নয়নে ভাটা পড়ে। আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। হাতিয়াবাসীর দুঃখ নদী ভাঙন রোধ, বিদ্যুৎ লাইন স্থাপন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ১৫ মার্চয়ের মধ্যে নদী ভাঙন রোধে ব্লক নির্মাণের আশ্বাস দেন সেতুমন্ত্রী।’

তিনি মানুষের সঙ্গে ভালো আচরণ করার জন্য দলীয় সব নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন,‘একটি খারাপ আচরণের কারণে ১০টি উন্নয়ন কাজ ম্লান হয়ে যায়। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন এবং অসুস্থ ও অসহায় নেতা-কর্মীদের পাশে দাঁড়ান।’

জনসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ'র সভাপতিত্বে ও আলহাজ মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন।

এরআগে, মন্ত্রী হাতিয়ার নলচিরা ঘাটে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে দুস্থ ও গরীব নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এসময়, পৌর মেয়র একেএম ইউসুফ আলী, নূর ইসলাম মালয়েশিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ