শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমা নিয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট

আল-আমিন: তাবলিগ জামাতের অংশগ্রহণে বিশ্ব ইজতেমা পালনের নির্দেশনা চাওয়া রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিশ্ব ইজতেমার সময়সূচি বিষয়ে উভয় পক্ষের সমঝোতা এবং সরকারের সিদ্ধান্তের বিষয়ে আদালতকে অবহিত করার পর রবিবার (২৭ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের বিবাদমান দু'পক্ষকে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে বুধবার সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিশ্ব ইজতেমার সময় সূচি জানানো হয়।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি রিটের শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। ২১ জানুয়ারি সোমবার হাইকোর্টের একই বেঞ্চে রিটটি উপস্থাপন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস মোল্লা। রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়