শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে বিরোধীদল না থাকলে তো মানায় না : মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপিকে একটি মেরুদণ্ডহীন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনেও থাকে না, কর্মসূচি দিয়েও জনগণের সাড়া পায় না। আবার সংসদেও যেতে চায় না। সংখ্যায় যত কমই হোক না কেন, সংসদে বিরোধীদল না থাকলে তো মানায় না।’

রোববার (২৭ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে মনসুর নগর থানা এইচইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভবনে চায়ের দাওয়াত প্রসঙ্গে নাসিম বলেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা যতই হুমকি ধামকি দিক না কেন, গণভবনে তারা যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও শুনবেন। চাও খাবেন।’

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের ওপর যে নির্যাতন হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি মন্ত্রী না থাকলেও আমার এলাকার উন্নয়নে কোনও প্রভাব পড়বে না। কারণ আওয়ামী লীগই ক্ষমতায় আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই সরকার প্রধান আছেন।

নিমার্ণাধীন শেখ হাসিনা নার্সিং ইনস্টিটিউট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন। বক্তব্য দেন, এইচইডির তত্ত্বাবধায়ক প্রকৗশলী আব্দুল হামিদ। সভা পরিচালনা করেন, মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর লতিফ তারিনসহ মনসুর নগর থানা আওয়ামী লীগের নেতারা। এসময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়