শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহিদ কপূরের শ্যুটিং স্পটে দুর্ঘটনা, যুবকের মৃত্যু

বলিউড তারকা শাহিদ কপূর অভিনীত ‘কবীর সিংহ’ ছবির শুটিং বেশ কয়েকদিন ধরেই চলছে দেহরাদুনের মুসৌরিতে। সেখানেই ঘটে গেল এক ভয়ঙ্কর অঘটন।

শ্যুটিংয়ে ব্যবহৃত জেনারেটর চালাতে গিয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক যুবকের। তিনি ছিলেন ওই ছবির সেটের এক ক্রিউ মেম্বার। নাম রাম কুমার।

উত্তর প্রদেশের বাসিন্দা রাম কর্মসূত্রে থাকতেন দেহরাদুনে। সেখানকার এক জেনারেটর কোম্পানিতে কাজ করতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, জেনারেটরে তেল আছে কি না দেখতে গিয়েছিলেন রাম। আর তখুনি তার গলার মাফলারটি জড়িয়ে যায় জেনারেটরের পাখার সঙ্গে। এর ফলে গুরুতর আহত হন রাম। তাকে তৎক্ষণাৎ দেহরাদুনের একটি হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

পত্রিকার খবরে বলা হয়, মাথায় গুরুতর আঘাত লাগার কারণে রামের গভীর রক্তপাত হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। শুটিং শুরু হওয়ার আগেই ঘটনাটি ঘটে।

শহিদ কাপুর সেসময় সেটে ছিলেন কিনা তা জানা যায়নি। ছবির ইউনিটের তরফ থেকে সবাই এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রযোজক সংস্থার পক্ষ থেকে রামের পরিবারকে আর্থিক সাহায্য কররাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়