শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ের অর্ধেকের বেশি খাদ্যের পেছনে ব্যয় করে ইউক্রেন

আব্দুর রাজ্জাক : ইউরোপীয় রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন’র (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে খাদ্যের পেছনে সর্বোচ্চ ব্যয় করে ইউক্রেন। দেশটি তাদের নাগরিকরা মোট আয়ের অর্ধেকই খাদ্য দ্রব্যের পেছনে খরচ করে। খাদ্যের পেছনে সর্বোচ্চ ব্যয়কারী রাষ্ট্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাজাখাস্তান বলে রুশ সংবাদসংস্থা আরআইএ নভোস্তির এক গবেষণায় উঠে এসেছে। আরটি

ইউরোপের ৪০টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইউক্রেনের নাগরিকরা শুধু খাদ্য দ্রব্য ক্রয় করতে খরচ করে তাদের মোট আয়ের ৫০.৯ ভাগ। যা তাদের মোট জনসংখ্যার ৫৪ ভাগ নাগরিকের আয়ের সমান। তবে দেশটির এই অবস্থান বিগত দুই বছরের তুলনায় খুব বেশি পরিবর্তন হয়নি। ২০১৬ সালেরও একটি গবেষণায় তাদের অবস্থান ইউরোপের ‘খাদক’ রাষ্ট্রের তালিকায় শীর্ষে ছিলো।

শনিবার প্রকাশিত আরআইএ’র গবেষণা বলছে, ইউরোপ খাদ্যের পেছনে সর্বোচ্চ ব্যয়কারী রাষ্ট্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাজাখাস্তান। যেখানে নাগরিকদের মোট আয়ের ৪৬ভাগ ব্যয় করা হয় খাদ্যের পেছনে। এই তালিকায় যথাক্রমে তৃতীয় অবস্থানে রয়েছে মলদোভা যার নাগরিকরা ৪৩.৪ভাগ অর্থ ব্যয় করে তবে ইউরোপের অন্যতম প্রধান সদস্য ব্রিটেন এই তালিকার সর্বশেষ থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়