শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি আওয়ামীলীগের সাথে বেঈমানি করেছে

নুরনবী সরকার : লালমনিরহাট-১ আসনের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। তারা মহাজোট প্রার্থীর নৌকা প্রতীককে সহযোগিতা করার নামে নিজেদের নামমাত্র প্রার্থী দিয়ে নৌকার সাথে বেইমানি করছে। শুক্রবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম শহরে গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

মোতাহার হোসেন বলেন, মহাজোটের শরীক দল জাতীয় পার্টি উন্মুক্ত প্রার্থী দিয়ে তা প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সহযোগিতার কথা থাকলেও তারা (জাপা) প্রার্থীতা প্রত্যাহার না করে বিরোধীতা করে নৌকার বিজয়ে বাধার সৃষ্টি করছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির উচ্চ পর্যায়ে বারবার কথা হলেও কথা রাখছে না জাপার এ প্রার্থী।

লালমনিরহাট-১ আসনের টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন আরো বলেন, দীর্ঘদিন নৌকার পক্ষে গণরায় দিয়ে আসছে এ আসনের জনগণ। বিগত দিনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে এ আসনে নৌকা জয়লাভ করে প্রধানমন্ত্রীকে উপহার দেবে। সেখানে নামমাত্র প্রচারণা করে নৌকার সমস্যা তৈরি করছে মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খালেদ আখতার। যাকে এলাকার লোকজন চেনেই না। এ সময় বিষয়টি নিয়ে মহাজোটের উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়